অবশেষে শঙ্কাই সত্যি হলো। গুরুতর উরুর চোটে আসন্ন জুনের ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও। রিয়াল মাদ্রিদ-এর এই তারকাকে জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে।
চোটের অবস্থা নিশ্চিত করতে মিলিতাও ফিনল্যান্ডের তুর্কু শহরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষায় তার বাম উরুর টেনডনে গুরুতর চোট ধরা পড়ে, যা পুরোপুরি ছিঁড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছিল। ক্যারিয়ার রক্ষার কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
এই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে। ধারণা করা হচ্ছে, অন্তত অক্টোবরের আগে তার ফেরা সম্ভব নয়। ফলে বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার সুযোগ হারালেন এই ডিফেন্ডার।
মিলিতাওয়ের চোট রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলটি আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছে। আক্রমণভাগের রদ্রিগো, মিডফিল্ডার আরদা গুলের এবং গোলরক্ষক থিবো কর্তোয়া—সবাই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, মিলিতাওয়ের বাম পায়ের বাইসেপস ফেমোরিস টেনডনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
চোট মিলিতাওয়ের জন্য নতুন কিছু নয়। সবশেষ কাতার বিশ্বকাপের পর থেকে তিনি একাধিকবার ইনজুরিতে পড়েছেন এবং কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এর ফলে ক্যারিয়ারের দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।
সম্প্রতি লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে এই চোট পান মিলিতাও। শুরুতে সতর্কতার জন্য তাকে বদলি করা হলেও পরবর্তী পরীক্ষায় চোট গুরুতর বলে ধরা পড়ে। শেষ পর্যন্ত বিশেষজ্ঞের পরামর্শে অস্ত্রোপচারই একমাত্র সমাধান হিসেবে বিবেচিত হয়। এখন সামনে প্রায় পাঁচ মাসের পুনর্বাসন প্রক্রিয়া।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!