বিশ্বকাপের আর বেশি দেরি নেই। ৪৪ দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর। উত্তর আমেরিকার ১৩টি শহরে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান।
রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক জটিলতায় ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা অনেকটাই দূর করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার বার্ষিক কংগ্রেস। এতে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতিকে বিশেষ সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। বিশ্বকাপের ঠিক আগে ফিফার এই পদক্ষেপকে ইরানের অংশগ্রহণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ইরান আসবেই, এটি নিশ্চিত।” তাঁর এই মন্তব্যে বিশ্বকাপে ইরানের উপস্থিতি নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না।
ফিফার এই দৃঢ় অবস্থান ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করেছে। নানা রাজনৈতিক বিতর্কের মাঝেও সংস্থাটি তাদের অবস্থান থেকে সরে আসেনি। অনেকের মতে, এটি বিশ্বকাপকে রাজনীতির ঊর্ধ্বে রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও ইরানের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। আয়োজক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জটিলতায় ভিসাসহ প্রশাসনিক বাধার আশঙ্কা ছিল।
ফুটবল বিশ্লেষকদের মতে, ফিফা কংগ্রেসের আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতির ভ্যাঙ্কুভারে অংশ নেওয়ার সুযোগ পাওয়া কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে—মাঠের লড়াই শুরুর আগে ইরানকে আর বাইরের কোনো জটিলতায় পড়তে হবে না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!