• জয় তুলে নিলো টাইগাররা
  • শতরান পেরিয়ে আশা জাগাচ্ছে টাইগাররা
  • আশা জাগালেও পাওয়ার প্লেতে লক্ষ্য পূরণ হলো না
  • চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের
  • আলো কম, খেলা বন্ধ
  • মেহেদীর আঘাতে ফক্সক্রফট আউট, চাপে নিউজিল্যান্ড
  • ১৫ ওভারে ১৩০ কিউইদের
  • ক্লার্ককেও থামালেন রিশাদ
  • ৯.৫ ওভারে ১০০ রান কিউইদের
  • মারমুখী নিউজিল্যান্ড
  • পাওয়ার প্লেতে ৬১ রান নিউজিল্যান্ডের
  • ঝড়ো শুরু নিউজিল্যান্ডের
  • ৯.৫ ওভারে ১০০ কিউইদের
জয় তুলে নিলো টাইগাররা
শতরান পেরিয়ে আশা জাগাচ্ছে টাইগাররা
আশা জাগালেও পাওয়ার প্লেতে লক্ষ্য পূরণ হলো না
চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের
আলো কম, খেলা বন্ধ
মেহেদীর আঘাতে ফক্সক্রফট আউট, চাপে নিউজিল্যান্ড
১৫ ওভারে ১৩০ কিউইদের
ক্লার্ককেও থামালেন রিশাদ
৯.৫ ওভারে ১০০ রান কিউইদের
মারমুখী নিউজিল্যান্ড
পাওয়ার প্লেতে ৬১ রান নিউজিল্যান্ডের
ঝড়ো শুরু নিউজিল্যান্ডের
৯.৫ ওভারে ১০০ কিউইদের

জয় তুলে নিলো টাইগাররা

প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ। ১২ বল হাতে রেখেই ১৮৩ রানের লক্ষ্য অর্জন করে টাইগাররা।

তৌহিদ হৃদয়ের অপরাজিত অর্ধশত ও শামীম পাটোয়ারী ৩১ রানে অপরাজিত থেকে জয় এনে দেন স্বাগতিকদের।

শতরান পেরিয়ে আশা জাগাচ্ছে টাইগাররা

পাওয়ার প্লেতে কাঙ্ক্ষিত রান না পেলেও, পরের ওভারগুলোতে অপ্রত্যাশিতভাবে রানের চাকায় গতি পায় বাংলাদেশ। বিশেষ করে লিটন কুমার ও তৌহিদ হৃদয়ের আক্রমনে কিউই বোলাররা কিছুটা বিশৃঙ্খলায় পতিত হয়। 

নবম ওভারে ১০, দশম ওভারে ১১, একাদশ ওভারে ১৮ ও ১২তম ওভারে ১৩ রান তুলে নেন টাইগার ব্যাটাররা। ১১.৩ ওভারে শতরানের কোটায় পৌঁছায় বাংলাদেশ। 

১৫ বলে ২১ রান করে আউট হন লিটন। ২৫ বলে ২০ রান করে আউট হন তানজিদ হাসান তামিম। আর ১৪ বলে ২৮ করে আউট হন পারভেজ ইমন। দলীয় ১৩৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

শেষ পাঁচ ওভারে জয়ের জন্য বাংলাদেশেরে দরকার ৩০ রান। 

আশা জাগালেও পাওয়ার প্লেতে লক্ষ্য পূরণ হলো না

১৮৩ রানের লক্ষ্যটা মোটেই সহজ নয়। তবে চট্টগ্রামের পিচে রান আসার রেকর্ড আছে। সেটা মাথায় নিয়েই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হিাসান তামিমের শুরুটাও আশাব্যাঞ্জক ছিল।

প্রথম ৫ ওভারে ৪০ রান সংগ্রহ করে দু’ব্যাটসম্যান। তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে ধাক্কা খায় টাইগাররা। ডিপ মিডউইকেটে জ্যাকবসের তালুবন্দী হন সাইফ হাসান। 

ন্যাথান স্মিথের বলে আউট হওয়ার আগে ২ চার ও ১ ছয়ে ১৬ বলে ১৭ রান করেন সাইফ। ষষ্ঠ ওভারে মাত্র ৪ রানের বিনিময়ে ১ উইকেট খোয়াতে হয় বাংলাদেশকে।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৪ রান তোলে স্বাগতিকরা। তবে ব্যাটারদের ডট বল খেলার প্রবণতা কঠিন করে তুলতে পারে জয় তোলা।

চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের

১১-১৫ ওভার রান সংগ্রহে নিউজিল্যান্ড ধাক্কা খেলেও পরের ৫ ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাত্র ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করতে সমর্থ হয় কিউইরা। যা চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় দলটির।

১৬তম ওভারে ১১, ১৭তম ওভারে ১৬, ১৮তম ওভারে ৫, ১৯তম ওভারে ১৪ ও ২০তম ওভারে ৬ রান তোলে কিউইরা।

টম ল্যাথামের পরিবর্তে দলপতির দায়িত্ব পালন করা নিক কেলি ২৭ বলে ৩৯ রান সংগ্রহ করে রানের গতি বাড়াতে ভূমিকা রাখেন। ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন জশ ক্লার্কসন। ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 

এর সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান- শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান মিরাজ। 

আলো কম, খেলা বন্ধ

চট্টগ্রামে চলমান ম্যাচে হঠাৎ আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় মাঠে ঝোড়ো বাতাস বইছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

তবে এখনো বৃষ্টি শুরু হয়নি এবং মাঠে কোনো ধরনের কাভারও আনা হয়নি। ফলে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে খেলা পুনরায় শুরুর আশা রয়েছে।

ফ্লাডলাইট জ্বালানো হয়েছে। দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে বসে অপেক্ষা করছেন।

খেলা বন্ধের আগে নিউজিল্যান্ড ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করেছে।

মেহেদীর আঘাতে ফক্সক্রফট আউট, চাপে নিউজিল্যান্ড

চট্টগ্রামে চলমান টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে মেহেদী হাসানের শিকার হয়েছেন ফক্সক্রফট।

এগিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন ফক্সক্রফট, তবে বল তার থাই প্যাডে লেগে স্টাম্পে আঘাত হানে। এতে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে।

১৫ ওভারে ১৩০ কিউইদের

১০ ওভারে ১০০ রান করলেও পরের ৫ ওভারে আগের ছন্দ ধরে রাখতে পারে নি নিউজিল্যান্ড।

৩০ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। নিজেদের গুছিয়ে নিতে পেরেছেন টাইগার বোলাররা।

ক্লার্ককেও থামালেন রিশাদ

নিউজল্যান্ড ইনিংসের দ্বিতীয় অর্ধশত তুলে নেন ক্যাটেন ক্লার্ক। এরপরই আঘাত হানেন রিশাদ হোসেন। তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে ক্লার্ককে বাধ্য করেন এ লেগ স্পিনার।

৩৭ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ক্লার্ক। তার আগে সাতটি চার ও একতটি ছক্কা হাঁকান তিনি। দলীয় রান তখন ৩ উইকটে ১১০।

পরের ওভারে কিউই শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। বিভোন জ্যাকবসকে ১ রানেই ফেরত পাঠান এ টাইগার পেসার। ১২ ওভার ৩ বলে দলীয় ১১৭ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

৯.৫ ওভারে ১০০ রান কিউইদের

উড়ন্ত শুরু করা নিউজিল্যান্ডের ব্যাটারদের পেয়ে বসেছে রানের নেশা। তাই তো কোনো বোলারকেই সমীহ করছে না তারা। সেই ধারায় ৭ চার ও ১ ছয়ে অর্ধশত তুলে নেন ড্যান ক্লেভার।

তবে আর বেশি এগোতে পারেন নি ক্লেভার। দলীয় ৯৯ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রিশাদ হোসেন। ৫১ করে প্যাভিলিয়নের পথ ধরেন ক্লেভার।

পরের বলেই শতরানের কোটায় পা রাখে নিউজিল্যান্ড। ১০ ওভারে ১০০ রান তুলে বড় স্কোরের দিকে চোখ কিউইদের।

মারমুখী নিউজিল্যান্ড

পাওয়ার প্লে শেষ হলেও রানের গতি কমাতে পারে নি স্বাগতিক বোলাররা। 

উল্টো ৪৪ রানে রিশাদের বলে ক্লার্ক ক্যাচ তুলে দিলেও তা মিস করেন সাইফ হাসান। পরের দু’বলেই চার মেরে তার মাশুল দিতে বাধ্য করেন ক্লেভার।

পাওয়ার প্লেতে ৬১ রান নিউজিল্যান্ডের

মারমুখী শুরু করা কিউই ব্যাটারদের থামাতে পাওয়ার প্লেতে কোনো উপায় খুঁজে পায়নি স্বাগতিকরা। ক্যাটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার এর আক্রমানাত্মক ব্যাটিংয়ে অসহায় ছিল টাইগার বোলাররা।

একের পর পর বাউন্ডারি হাঁকিয়ে ১ উইকেটের বিনিময়ে পাওয়ার প্লেতে ৬১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

দুই ওভারে শরিফুল ইসলাম ২২, তানজিম হাসান সাকিব ২০ ও মেহেদী হাসান দেন ২১ রান।

ঝড়ো শুরু নিউজিল্যান্ডের

টস হেরে ব্যাটিংয়ে নেমে মারমুখী শুরু করেন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের গোড়াপত্তন করতে নামা ক্যাটেন ক্লার্ক ও টিম রবিনসন। শরিফুল ইসলামের উদ্বোধনী ওভারে ১০ রান তোলেন তারা।

তবে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সফরকারীদের ধাক্কা দিতে সমর্থ হন টাইগাররা। রবিনসনকে শূন্যতেই রান আউট করে সাজঘরে ফেরত পাঠান তৌহিদ হৃদয়। 

এতে অবশ্য ব্যাট চালানো থামান নি কিউই ব্যাটাররা। চার ওভারে ৪১ রান তুলে ফেলে তারা।

৯.৫ ওভারে ১০০ কিউইদের

চট্টগ্রামে শুরু হওয়া টি–টোয়েন্টি ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে মাঠে উপস্থিত ছিল বল বয়রা। দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেটে আবারও বল বয়দের দেখা মিলেছে। সাদা ট্রাউজার আর আকাশি রঙের জার্সি পরা এই খুদে সহকারীরা বাউন্ডারির বাইরে দায়িত্ব পালন করছে, মূলত বল কুড়ানোর কাজে।

এর আগের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিও হয়েছিল এই মাঠে। তবে সে সময় দর্শক উপস্থিতি ছিল খুবই কম। এবার টি–টোয়েন্টি ম্যাচে খেলা শুরুর আগেই দর্শক সংখ্যা কিছুটা বাড়লেও গ্যালারির বড় অংশ এখনও ফাঁকা রয়েছে।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে খেলছেন রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসারের জন্য এটিকে অনেকেই ‘নতুন অভিষেক’ হিসেবে দেখছেন। যদিও ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

সে সময় ভারত বিশ্বকাপ চলাকালীন চীনে অনুষ্ঠিত গেমসে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পাঠানো হয়েছিল। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা থাকায় সেটিকেই রিপনসহ কয়েকজনের ‘আন্তর্জাতিক অভিষেক’ হিসেবে ধরা হয়।

এদিকে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টসে জিতেছেন অধিনায়ক লিটন দাস এবং তিনি শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন নিক কেলি। মাত্র ৫টি টি–টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই নেতৃত্ব দিতে হচ্ছে। দলের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচে একাদশে নেই তিনি।