এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দারুণ এক গোলে জয় তুলে নিয়ে আবারও আর্সেনাল উঠে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। এবেরেচি এজের করা একমাত্র গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারায় তারা।
২০০৪ সালের পর প্রথমবারের মতো শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল আগের দুই ম্যাচে হেরে কিছুটা চাপে ছিল। এ সময় টানা ৭২ ঘণ্টা লিগের শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। তবে এই জয়ের মাধ্যমে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করে গানাররা।
বর্তমানে এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। পরবর্তী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেলে ব্যবধান ৬ পয়েন্টে বাড়ানোর সুযোগ থাকবে। অন্যদিকে সিটির পরবর্তী লিগ ম্যাচ এভারটনের বিপক্ষে।
এই ম্যাচে কর্নার থেকে পাওয়া গোলটি ছিল মৌসুমে আর্সেনালের ১৭তম সেট-পিস গোল, যা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড। পাশাপাশি গত তিন মৌসুমে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি (১০টি) গোল করার কৃতিত্বও এজের ঝুলিতে।
তবে জয়ের আনন্দের মাঝেই দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাই হাভার্টজ ও এজের চোট নিয়ে। আগামী বুধবার (২৯ এপ্রিল) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল, যেখানে তাদের খেলা এখন অনিশ্চিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!