জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগকে ঘিরে জমে উঠেছে বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাছে আবেদন জমা পড়েছে প্রায় ৩০০ জন কোচের। ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচরা এই তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
বাফুফের কোচ বাছাই কমিটি ইতোমধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তালিকা কমিয়ে ১৪২ জনে এনেছে। এই তালিকা থেকে আরও যাচাই শেষে শিগগিরই চূড়ান্তভাবে ২০ থেকে ২৫ জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে।
কোচ নির্বাচন প্রক্রিয়ায় বাফুফে এবার বেশ কঠোর মানদণ্ড অনুসরণ করছে। বাছাই কমিটিতে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। তারা প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সাফল্যকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছেন।
ছাইদ হাছান কানন জানিয়েছেন, প্রধান কোচ পদের জন্য ইউয়েফা প্রো-লাইসেন্সধারী হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে কাজের রেকর্ড, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এবং বয়সসীমা (৪০ থেকে ৬০ বছর) বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও জানান, ইউরোপীয় কোচদের প্রতি বাফুফের বিশেষ আগ্রহ রয়েছে। কারণ তাদের টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এবং আধুনিক ফুটবল ব্যবস্থাপনার অভিজ্ঞতা দলকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে বলে মনে করছে ফেডারেশন।
প্রাথমিক তালিকায় থাকা কোচদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের অভিজ্ঞ নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টোনিও হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচ।
এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস এবং ফ্যাবিও লোপেজও আবেদন করেছেন বলে জানা গেছে। তাদের অভিজ্ঞতা ও পূর্বের পারফরম্যান্সও বাছাই প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছে।
বাফুফের একটি সূত্র বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করা হবে। এরপর সাক্ষাৎকার ও চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে জাতীয় দলের নতুন প্রধান কোচ নির্বাচন করা হবে।
হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে সম্পৃক্ত করার পরিকল্পনার মধ্যেই নতুন কোচ নিয়োগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে বাফুফে। ফলে এই বাছাই প্রক্রিয়া ঘিরে দেশের ফুটবল অঙ্গনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!