তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডেতে, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটিতে দলকে পথ দেখান তারা।
দলীয় ৩২ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরেন শান্ত ও লিটন। সাবধানী ব্যাটিংয়ে ক্রিজে থিতু হন তারা। এরপর রানের চাকা ঘোরাতে শুরু করেন দুজন। বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা।
কিউই বোলারদের হতাশ করে অর্ধশত তুলে নেন শান্ত ও লিটন। এরপর শুরু করেন হাত খুলে খেলতে। কিন্তু হঠাৎই ভুল করে বসেন লিটন দাস। বামহাতি অফস্পিনার লেনক্স’র লেগ স্ট্যাম্পের বল জায়গা বদল করে খেলতে গিয়ে পুরোপপুরি পরাস্ত হন তিনি। এতে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরতে হয় সেঞ্চুরির আশা জাগানো লিটনকে। দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায়বাংলাদেশ।
তবে লিটনের মত ভুল করেন নি শান্ত। মাথা ঠাণ্ডা ও নজর তীক্ষ্ন রেখে রান তুলতে থাকেন তিনি। এভাবেই তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে এই ম্যাজিক ফিগহারে পৌঁছান শান্ত।
যদিও ইনিংসে আর লম্বা করতে পারেন নি শান্ত। লেনক্সের বল তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে নাথান স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ১০৫ রান করে সাজঘরে ফেরেন শান্ত।
রিপোর্ট লেখা পর্যন্ত ষষ্ঠ ৪৪ ওভার শেষে টাইগারদের রান ৫ উইকেটে ২২৫। ব্যাট করছেন মিরাজ ও হৃদয়।
এর আগে চট্টগ্রামের লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাইফ হাসান। উইল ও'রোর্কের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দেন এ টাইগার ওপেনার।
দলীয় ৯ রানে ও'রোর্কের দ্বিতীয় শিকার হন তানজিদ তামিম। সাজঘরে ফেফরার আগে ৫ বলে ১ রান সংগ্রহ করেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
তৃতীয় উইকেট জুটিতে সাবধানে ব্যাটিং করার চেষ্টা করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ও'রোর্কের বাইরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লাগিয়ে স্ট্যাম্পে আনেন সৌম্য সরকার। আউটের আগে ২৬ বলে ১৮ রান করেন তিনি।
শেষ ওয়ানডেতে দলে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার আর বেন লিস্টার দলে এসেছেন। অন্যদিকে, বাংলাদেশের একাদশে রিশাদ ও তাসকিন বাদ পড়েছেন এবং তাদের জায়গায় এসেছেন তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আজ চট্টগ্রামে বৃষ্টির কিছুটা আশঙ্কা ছিল, কিন্তু আবহাওয়া এখন পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার। একটি পরিপূর্ণ ক্রিকেট ম্যাচ উপভোগ করার আশা করছেন আগত দর্শকরা।
তবে টস জিতে কিউইদের বোলিং করার সিদ্ধান্তটি খুবই চমকপ্রদ। কারণ বাংলাদেশ এখানে তাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই রান তাড়া করে জিতেছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও'রোর্ক ও জেডেন লেনক্স।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!