লা লিগায় জয়ের ধারায় আরও একটি অধ্যায় যোগ করল বার্সেলোনা।
লা লিগায় জয়ের ধারায় আরও একটি অধ্যায় যোগ করল বার্সেলোনা।   ছবি: সংগৃহীত

লা লিগায় জয়ের ধারায় আরও একটি অধ্যায় যোগ করল বার্সেলোনা। তবে জয়ের আনন্দে খানিকটা মিশেছে শঙ্কা-গোল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তরুণ তারকা লামিন ইয়ামালকে।

নিউ ক্যাম্পে সেল্টা ভিগোকে ১–০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল কোচ হান্সি ফ্লিকের দল।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ১৮ বছর বয়সী ইয়ামাল। তবে গোলের পরপরই হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাঁকে। আসন্ন এল ক্লাসিকোকে সামনে রেখে এই চোট বার্সা শিবিরে বাড়িয়েছে দুশ্চিন্তা। একই সঙ্গে জুনে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক সূচির আগে বিষয়টি ভাবাচ্ছে স্পেন দলের সংশ্লিষ্টদেরও।

কষ্টার্জিত এই জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ