তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ফলে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শনিবার (২৫ এপ্রিল) আবার মুখোমুখি হবে দুই দল।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৫ রান করে ফেরেন হাসিনি পেরেরা, আর ইমেশা দুলানি করেন ৮ রান। তবে অধিনায়ক চামারি আতাপাত্তুর আগ্রাসী ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করে দলকে পথ দেখান।
চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়। করুনারত্নে ৪০ ও সামারাবিক্রমা ৫০ রান করে আউট হলেও জয়ের ভিত গড়ে দেন তারা। পরে কাভিশা ও নীলাক্ষী অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি।
এর আগে রাজশাহীতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শুরুটা ছিল হতাশাজনক। ৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ২ ও শারমিন আক্তার শূন্য রানে আউট হন।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান জ্যোতি। তার ১০১ বলে ৫৮ রানের ইনিংসে ছিল চারটি চার। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল।
শারমিন সুলতানা ২৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭ ও নাহিদা আক্তার ২০ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৬৫ রানে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অধিনায়ক চামারি আতাপাত্তু। এছাড়া দুই উইকেট করে নেন মালকি মাদারা, নিমাশা মিপেজ ও ইনোকা রানাবীরা।
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!