ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার দৌড়ে বড় সুযোগ সামনে ম্যানচেস্টার সিটির। বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলির মাঠে জিততে পারলেই পয়েন্টে আর্সেনালের সমান অবস্থানে চলে আসতে পারবে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তার খবরই পেল সিটি শিবির।
দলের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এই ম্যাচে মিডফিল্ডের ভরসা রদ্রিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কুচকির চোটে ভুগছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। যদিও চোটটি গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন গার্দিওলা।
রোববার (১৯ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি। পরদিন পরীক্ষার পর তাকে বিশ্রামে রাখা হয়েছে। ২৯ বছর বয়সী এই ফুটবলার দ্রুতই ফিরবেন বলে আশা করছেন কোচ।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমার মনে হয় না সে কালকের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। পরের ম্যাচগুলোতে আমরা দেখব। শনিবার এফএ কাপ সেমিফাইনাল বা ৫ মে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে ফিরতে পারে।”
লিগ টেবিলে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে জয় পেলে তারা আর্সেনালের সমান পয়েন্টে উঠে আসবে। দুই দলের গোল ব্যবধানও বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে।
তবে শিরোপার এই লড়াই নিয়ে সতর্ক অবস্থানে আছেন গার্দিওলা। আর্সেনালের বিপক্ষে আগের ম্যাচে জয়ের পর তিনি বলেন, শিরোপার লড়াই এখনো অনেক দীর্ঘ। তিনি বলেন, “আমি খুশি, কারণ আমরা লড়াইটা টিকিয়ে রাখতে পেরেছি। মনে হচ্ছে শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। মোমেন্টাম খুব দ্রুত বদলে যেতে পারে।”
গার্দিওলা আরও যোগ করেন, “বাস্তবতা হলো তারা এখনো শীর্ষে আছে। আমাদের ভালো দিকগুলো ধরে রাখতে হবে, কিন্তু কোনোভাবেই মনোযোগ হারানো যাবে না।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!