টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি বার্সেলোনা। তবে ইউরোপের মঞ্চে এখনো অধরা রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কাতালান ক্লাবটির এই ইউরোপীয় শিরোপার খরা এখন ১১ বছরে গড়িয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার বড় পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
শুধু সাফল্য নয়, নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়ও বার্সেলোনাতেই কাটাতে চান ৬১ বছর বয়সী এই জার্মান কোচ। ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। এমনকি সাম্প্রতিক ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পরও তার ওপর আস্থা হারায়নি ক্লাবটি।
আজ (২২ এপ্রিল) সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নতুন চুক্তি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ফ্লিক। তিনি বলেন, এটি তার পরিকল্পনারই অংশ এবং তিনি বার্সেলোনায় থাকতে চান।
ফ্লিক বলেন, “এটা আমার পরিকল্পনা-অবশ্যই। শতভাগ সত্যি হলো, এটা আমার ক্যারিয়ারের শেষ ধাপ। এই মুহূর্তে আমি খুব ভালো অনুভব করছি।”
২০২৩–২৪ মৌসুমে শিরোপাশূন্য থাকার পর বার্সেলোনার দায়িত্ব নেন ফ্লিক। দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই তিনি দলকে এনে দেন লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকোপা শিরোপা। চলতি মৌসুমেও দলটি আরও একটি সুপারকোপা জিতেছে। এক ম্যাচ কম খেলেও রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। হাতে রয়েছে আরও সাতটি ম্যাচ-শিরোপার দোরগোড়ায় এখন কাতালানরা।
তবে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশা পূরণ হয়নি ফ্লিকের। গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারের পর এবার দল থেমেছে কোয়ার্টার ফাইনালেই। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ আবারও সেই সাফল্য ফিরে পেতে চান বার্সেলোনার হয়ে।
তিনি আরও বলেন, “এটা আমার বড় স্বপ্ন। জীবনে আমি দুটি জিনিস চাই-প্রথমত, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়। আমাদের ভালো দল আছে, তবে দলবদলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং দলটিকে আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, ন্যু ক্যাম্প সম্পূর্ণ হলে সেখানে কোচ হিসেবে কাজ করতে চাই। তবে সবকিছুই নির্ভর করবে পারফরম্যান্স ও জয়ের ওপর।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!