২০২৬ বিশ্বকাপেই ব্রাজিলের শিরোপা ফেরার সময় দেখছেন কাফু, খেলা, ফুটবল, ব্রাজিল, কাফু, ২০২৬ বিশ্বকাপ, ফ্রান্স,
সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কাফু।   ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন টানা পাঁচ আসর ধরেই অপূর্ণ। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তার বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপই শিরোপা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত সময়।

২০০২ সালে জাপানের ইয়োকোহামা শহরে ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের সময় দলের অধিনায়ক ছিলেন কাফু। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের পাসাদেনাতে ইতালিকে হারানো দলেরও অংশ ছিলেন তিনি।

সম্প্রতি স্পেনের মাদ্রিদ শহরে এক অনুষ্ঠানে কাফু বলেন, ‘দীর্ঘ ২৪ বছর পর আবার শিরোপা জয়ের জন্য এটি ব্রাজিলের সেরা সুযোগ। তিনি মনে করেন, কোচ হিসেবে কার্লো আনচেলত্তি-র মতো অভিজ্ঞ একজনের আগমন দলকে আরও শক্তিশালী করবে।’

কাফুর মতে, ব্রাজিলের মিডফিল্ড ও স্ট্রাইকার ইতোমধ্যেই বেশ শক্তিশালী। তবে বড় আসরে ভালো করতে হলে ডিফেন্সে আরও মনোযোগ দেওয়া জরুরি। তার ভাষায়, দল যদি গোল না খায়, তাহলে প্রতি ম্যাচেই অন্তত একটি করে গোল করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রায়ই বিতর্কে জড়ানো ভিনিসিয়ুস জুনিয়র আসন্ন বিশ্বকাপে নিজের সেরাটা দেখাবেন। কাফুর মতে, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যেখানে কয়েকটি ম্যাচেই একজন খেলোয়াড় নিজের সামর্থ্য প্রমাণ করতে পারে।’

১ এপ্রিল যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি গোলে সহায়তা করেন ভিনিসিয়ুস, যা আগের ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর তৈরি হওয়া সংশয় কাটিয়ে উঠেছে। ওই ম্যাচে তরুণ এন্দ্রিকও দারুণ সম্ভাবনা দেখান।

এন্দ্রিককে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ফ্রান্সের ক্লাব লিওকে ধার দেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কাফু। তার মতে, এতে এই তরুণ খেলোয়াড়ের বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে সে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আশা ব্যাক্ত করেন তিনি।