ক্রীড়াঙ্গনের অস্কার হিসেবে পরিচিত লরিয়াস বর্ষসেরা পুরস্কার জিতেছে টেনিস। শীর্ষ দুটি পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ তিনি বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।
মাদ্রিদের সিবেলেস প্যালেসে সোমবার (২০ এপ্রিল) এ পুরস্কার প্রদান করা হয়। প্রথমবারের মতো এ পুরস্কার পেলেন আলকারাজ ও সাবালেঙ্কা। তবে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেন ও বাসেংলোনার খেলোয়াড় ১৮ বছরের উইঙ্গার লামিনে ইয়ামাল। নোভাক জোকোভিট ও আইলিন গু অনুষ্ঠানে উপস্থাপনা করে।
গতবছর ২২ বছর বয়সী আলকারাজ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন দুটোই জিতেছেন। আর এ সাফল্যের কারণেই বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন আলকারাজ। পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলকারাজ বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’
আরিনা সাবালেঙ্কা গত বছর ইউএস ওপেন জিতেছিলেন, যা কিনা ছিল তার চতুর্থ গ্র্যান্ড স্লাম। জিতেছেন বর্ষসেরার পুরস্কারও। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’
ফুটবলশৈলিতে মুগ্ধতা ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে, আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’
পুরস্কার পেয়ে মেসিকে স্মরণ করে ইয়ামাল বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’
বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ফ্রান্সের এই ক্লাবটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!