মুস্তাফিজুর রহমানের গতকালটা (১৭ এপ্রিল) একেবারেই ভালো কাটেনি, তবে তা বল হাতে ব্যর্থতা বা দলকে ডোবানোর কারণে নয়, বরং মাঠের বাইরে বসে তিনটি দলের হার দেখতে হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা থাকলেও, শেষ মুহূর্তে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় খেলতে পারেননি মুস্তাফিজ। তার পরিবর্তে সুযোগ পান আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। যদিও শরীফুলরা বোলিংয়ে লড়াইয়ের চেষ্টা করলেও ব্যাটিংয়ের ব্যর্থতায় বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হেরে যায়।
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এও হতাশা সঙ্গী হয়েছে মোস্তাফিজের। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই পেসার নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচে নিয়েছিলেন ছয় উইকেট। তবে গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্স মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়। সেই লক্ষ্য কোয়েটা ১৬.১ ওভারেই ছয় উইকেট হাতে রেখে সহজেই টপকে যায়, ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এদিকে, আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য দল কলকাতা নাইট রাইডার্সও হার এড়াতে পারেনি। নিলামে বড় অঙ্কে দলে নেওয়ার পর নানা অনিশ্চয়তার কারণে তিনি স্কোয়াডে সুযোগ পাননি। গতকালের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে কলকাতা ১৮০ রান করলেও গুজরাট ১৯.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে জয় তুলে নেয়। চলতি আসরে এটি কলকাতার ষষ্ঠ ম্যাচে পঞ্চম হার; বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
সব মিলিয়ে মাঠে না থেকেও একদিনে তিনটি দলের হার দেখতে হলো মুস্তাফিজুর রহমানকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!