দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো কভেন্ট্রি সিটি ক্লাবের। ২৫ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাব।
শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠ এডউড পার্কে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার নিশ্চিত করে কভেন্ট্রি। শীর্ষ লিগে ফেরার জন্য তাদের ম্যাচটি থেকে একটি পয়েন্টই প্রয়োজন ছিল, শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে 'স্কাই ব্লুজ' শিবির উল্লাসে ভাসে।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে কভেন্ট্রি। ব্ল্যাকবার্নের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন রিওয়া মরিশিতা। এতে কিছুটা শঙ্কা তৈরি হলেও, ম্যাচের শেষভাগে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি। ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে হেডে গোল করে সমতা ফেরান ববি থমাস। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উদ্যাপন।
দলের এই সাফল্যে বড় অবদান রেখেছেন কোচ ফ্ল্যাংক ল্যাম্পার্ড। ম্যাচ শেষে তিনি বলেন, “সমতাসূচক গোলটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি ক্লাবের জন্য বিশেষ একটি রাত—যা আমাদের সবার চেয়েও বড়।”
১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল কভেন্ট্রি। তবে ২০০০-০১ মৌসুমে অবনমনের পর দীর্ঘদিন শীর্ষ লিগের বাইরে থাকতে হয় তাদের। এমনকি ২০১৭ সালে তারা নেমে গিয়েছিল চতুর্থ স্তরে। সেখান থেকে ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে অবশেষে আবারও ইংল্যান্ডের সেরা লিগে জায়গা করে নিল দলটি।
এর আগে ২০২৩ সালে প্লে-অফ ফাইনালে লটোন টাউনের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল কভেন্ট্রির। তবে এবার আর কোনো বাধা থাকল না।
ইংল্যান্ডের শীর্ষ বিভাগে একসময় টানা ৩৪ বছর খেলেছিল কভেন্ট্রি সিটি। ১৯৮৭ সালে এফএ কাপ জেতাই এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় সাফল্য। নতুন মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে দলটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!