আইপিএলে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় শাস্তির মুখে পড়েছেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রমি ভিন্দার। বড় ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে মাত্র এক লাখ রুপি জরিমানা করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ)–এর নিয়ম ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। আইপিএলের চলমান আসরে গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থানের ম্যাচে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় ভিন্দারকে।
এ ঘটনায় তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছিল বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। সংস্থাটির জিজ্ঞাসাবাদে ভিন্দার ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করলেও তা সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।
এরপরই শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিসিআই। ভিন্দারকে এক লাখ রুপি জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। বোর্ড জানিয়েছে, পিএমওএ–এর নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এবং এর লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!