শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান, হাতে স্রেফ ১ উইকেট। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেল বাংলাদেশ। তবে ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয়। কিন্তু এর এক বল পরেই হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক ক্যালিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন ক্যালি।
দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।
এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো। এরপর মাত্র ৮ রানে আউট হন জশ ক্লার্কসন।
হুট করেই নিউজিল্যান্ড খেই হারিয়ে ফেললেও ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। ৫৮ বলে খেলা ইনিংসটি আটটি চারে সাজানো। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!