স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জন্য সময়টা যাচ্ছে অস্থিরতার মধ্যে দিয়ে। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা দলটির ভেতরে এখন পরিবর্তনের জোর আলোচনা চলছে। ব্যর্থতার এই ধাক্কা কাটিয়ে উঠতে গ্রীষ্মকালীন দলবদলে বড় ধরনের রদবদলের পথে হাঁটতে যাচ্ছে ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ওন্ডা সেরো’-র বরাত দিয়ে ‘মাদ্রিদ এক্সট্রা’ জানিয়েছে, ক্লাবের নীতিনির্ধারকেরা ইতিমধ্যে স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা শুরু করেছেন। দলটির কয়েকজন তারকা ফুটবলারের বিদায়ের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে।
২০২৫-২৬ মৌসুমটি রিয়ালের জন্য ছিল হতাশাজনক। মৌসুমের শুরুতে দায়িত্বে ছিলেন জাভি আলোনসো, পরে মাঝপথে কোচের দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। কিন্তু কোচ বদলালেও ফলাফলে আসেনি পরিবর্তন। বিশেষ করে বায়ার্ন মিউনিখের কাছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর দল পুনর্গঠনের আলোচনা আরও জোরালো হয়।
দলের সম্ভাব্য বিদায়ের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যে লাল কার্ড দেখায় তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ধারাবাহিকতার অভাবও তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
রক্ষণভাগেও বড় পরিবর্তনের আভাস মিলছে। ক্লাব অধিনায়ক ড্যানি কারভাজালের চুক্তির মেয়াদ শেষের পথে। বয়স ও ফর্ম বিবেচনায় তাঁর বিদায় নিয়ে ভাবছে ক্লাব। একই সঙ্গে ডেভিড আলাবার বিদায়ও প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে, যদিও এন্টোনিও রুডিগারকে রেখে দেওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী কর্তৃপক্ষ।
লেফট-ব্যাক পজিশনেও কাটছাঁট হতে পারে। ফ্রান গার্সিয়া, ফেরল্যান্ড মেন্ডি ও আলভারো কারেরাস-এই তিনজনের মধ্যে অন্তত একজনকে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
আক্রমণভাগেও বাড়ছে প্রতিযোগিতা। ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফিরলে মূল একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠবে অনেকের জন্য। তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে লোনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে গনজালো গার্সিয়াকে স্থায়ীভাবে বিক্রির সম্ভাবনা থাকলেও তাঁর স্বত্বের একটি অংশ ধরে রাখতে পারে ক্লাবটি।
সব মিলিয়ে, নতুন মৌসুম সামনে রেখে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। লক্ষ্য-আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল গড়ে তোলা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!