স্পেনের পঞ্চম বিভাগের কাতালান ক্লাব কোর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়, যা ইউরোপীয় ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছে।
বার্সেলোনাভিত্তিক এই ক্লাবটি দীর্ঘদিন ধরেই প্রতিভাবান ফুটবলার তৈরির জন্য পরিচিত। তাদের উন্নত একাডেমি থেকে উঠে এসেছে জর্দি আলবা, জেরার্ড মার্তিন এবং ডেভিড রায়া-এর মতো তারকারা, যা ক্লাবটির সুনামকে আরও সমৃদ্ধ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, “লিওনেল মেসির আগমন কোর্নেয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে, পাশাপাশি ভিত্তিকে আরও শক্তিশালী করে প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রকল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের ভিত্তিতে পরিচালিত হবে। এতে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের সমন্বয়ের পাশাপাশি স্থানীয় শিকড়ের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে কোর্নেয়ার একাডেমিতে ছয় বছর কাটিয়েছিলেন। এছাড়া ইলিয়ে সানচেজ এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেন এবং বর্তমানে অস্টিন এফসিতে খেলছেন।
ইউরোপের কোনো ক্লাবের মালিকানায় এটি মেসির প্রথম পদার্পণ হলেও, বিনিয়োগের জগতে এটি তার নতুন অভিজ্ঞতা নয়। তিনি ইতোমধ্যেই উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম-এর অংশীদার, যেখানে তার সঙ্গে রয়েছেন সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!