আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস। ইতোমধ্যে পুরুষ দল বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিলেও এবার নজর বাংলাদেশের নারী হকি দলের দিকে।
বাংলাদেশে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও সিনিয়র পর্যায়ে এখনো পর্যন্ত বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়নি নারী দল। এবারই প্রথমবারের মতো সিনিয়র দল হিসেবে এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
এশিয়ান গেমসের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। মোট আটটি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। বাংলাদেশ নারী হকি দল রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং নারী দল।
নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে এবং চারটি দলই এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। ফলে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন, তাদের প্রধান প্রতিপক্ষ চাইনিজ তাইপে হলেও উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে ভালো ফল পেলে সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে। তার মতে, এটি নারী হকির জন্য বড় একটি অর্জন হতে পারে।
দলটির বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে বয়সভিত্তিক পর্যায়ের অভিজ্ঞ খেলোয়াড়রা। বিকেএসপির খেলোয়াড়রা ইতোমধ্যে আন্তর্জাতিক বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়েছে, যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপে ব্রোঞ্জ পদক জয়।
ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের নিয়মিত অনুশীলন চলছে। কোচিং স্টাফদের বিশ্বাস, প্রস্তুতি ও তরুণদের অভিজ্ঞতার সমন্বয় এবার বড় ভরসা হয়ে উঠতে পারে। সব মিলিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে এশিয়ান গেমসের মঞ্চে পা রাখার স্বপ্ন নিয়ে প্রস্তুত বাংলাদেশ নারী হকি দল।
এদিকে, উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২০ এপ্রিল ২০২৬ ভোর ২টায় ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমস কোয়ালিফাইয়ে অংশগ্রহণ করায় দলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সাধারণ সম্পাদক (বাহফে)।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!