একসময় বাইশ গজে সতীর্থ হিসেবে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। সময়ের পরিক্রমায় এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনায় এই দুই পরিচয়ই এখন গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথমবারের মতো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে বোর্ড নেতৃত্বে পরিবর্তন এবং নতুন সভাপতি তামিম ইকবালের প্রসঙ্গ।
বোর্ডে ঘনঘন পরিবর্তন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলে কি না—এমন প্রশ্নে মিরাজ বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয়গুলোতে তারা খুব বেশি মনোযোগ দেন না। দলের মূল লক্ষ্য থাকে মাঠে ভালো পারফর্ম করা।
অধিনায়ক জানান, নতুন সভাপতির সঙ্গে দলের কথা হয়েছে। তিনি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন এবং সামনে ভালো খেলার জন্য উৎসাহ জুগিয়েছেন।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!