ফিফা বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। একই সঙ্গে চাপে পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলও। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেসি ও আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। ওই ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলে তিনি ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। খবরটি জানায় ইএসপিএন।
মামলার সূত্রপাত গত বছরের একটি প্রীতি ম্যাচকে ঘিরে। অভিযোগ অনুযায়ী, ভেনেজুয়েলার বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও মেসি মাঠে নামেননি। এতে আয়োজক প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। যদিও তিনি সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন, কিন্তু মাঠে দেখা যায়নি তাকে।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করে। চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত ছিল—চোট না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি একবারের জন্যও মাঠে নামেননি।
বিতর্ক আরও বেড়েছে অন্য একটি কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও পরদিন ঠিকই নিজের ক্লাব Iইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি। এতে আয়োজক প্রতিষ্ঠানের দাবি আরও জোরালো হয়েছে যে, তিনি আসলে খেলতে সক্ষম ছিলেন, কিন্তু চুক্তি অনুসরণ করেননি।
প্রতিষ্ঠানটির দাবি, মেসি না খেলায় ম্যাচটির টিকিটের চাহিদা কমে যায়। ফলে ভেন্যু পরিবর্তন করে শিকাগো থেকে ফোর্ট লডারডেলে নিতে হয়, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে তারা এক মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির কথা জানিয়েছে। এমনকি মেসির পরিবারের জন্য আলাদা ব্যবস্থা করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
তবে মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়েনি। ইন্টার মিয়ামির জার্সিতে মেসি এখনও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই দলটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছে।
আইনি লড়াই সামনে থাকলেও বিশ্বকাপের আগে এই ঘটনা মেসি ও আর্জেন্টিনা দলের জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। তবে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!