ক্রিকেটে কোচিং উন্নয়নের ধারায় নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশ নেয়া সকল কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন সাবেক জাতীয় ক্রিকেটার, ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়।
২০২৫ সালের ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কোর্সে দেশের অভিজ্ঞ ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান কোচরাও অংশ নেন। কোর্স শেষে সম্প্রতি ফলাফল প্রকাশ হলে জানা যায়—অংশগ্রহণকারী প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছেন, যা দেশের কোচিং কাঠামোর জন্য অত্যন্ত ইতিবাচক খবর।
এই কোর্সে অংশগ্রহণকারীদের তালিকায় ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন,মুজিবুর রহমান অন্তু, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম এবং মন্টু দত্ত-এর মতো পরিচিত নাম।
বিসিবি সূত্রে জানা গেছে, উত্তীর্ণ সকল কোচকে আগামী ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি যারা সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন, তাদের জন্য থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার।
সর্বশেষ ২০০৯ সালে লেভেল-থ্রি কোচিং কোর্স অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর যৌথ উদ্যোগে। তবে এবার সম্পূর্ণভাবে বিসিবির ব্যবস্থাপনায় এই কোর্স আয়োজন করা হয়, যেখানে অস্ট্রেলিয়া থেকে আগত বিশেষজ্ঞ কোচরা প্রশিক্ষণ প্রদান করেন।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের কোচিং মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটকে আরও শক্তিশালী করে তুলবে।
এবার প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় এই কোর্স আয়োজন করেছে বিসিবি। বিশেষ করে যেসব কোচ লেভেল টু সম্পন্ন করার পর দীর্ঘদিন ধরে পরবর্তী ধাপে এগোতে পারছিলেন না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
ইফাজ/এসএস/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!