ফিফা ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা। একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে পড়া দলটির প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিচ্ছে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে এই পরিস্থিতি কোচ লিওনেল স্কালোনির জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
সর্বশেষ চোটে পড়েছেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো। এর আগে ইনজুরিতে পড়েছেন লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেস এবং লিসান্দ্রো মার্তিনেস। ফলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১২ এপ্রিল) রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় রোমেরোর দল টটেনহ্যাম হটস্পার। ০-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে গুরুতর ব্যথা পান রোমেরো। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল, যা বড় কোনো চোটের আশঙ্কাই জাগাচ্ছে।
এর এক দিন আগেই দুশ্চিন্তা বাড়ান এমিলিয়ানো মার্তিনেস। অ্যাস্টন ভিলার হয়ে ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পেয়ে মাঠে নামতে পারেননি এই গোলরক্ষক।
অন্যদিকে, পুরোনো পেশির চোট আবারও ভোগাচ্ছে লাউতারো মার্তিনেসকে। সম্প্রতি চোট কাটিয়ে ফিরলেও আবারও সমস্যায় পড়েছেন তিনি, যা দলটির আক্রমণভাগে অনিশ্চয়তা তৈরি করেছে।
তবে কিছুটা স্বস্তির খবর আছে লিসান্দ্রো মার্তিনেসকে ঘিরে। প্রায় দুই মাস চোটের কারণে বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
এদিকে বিশ্বকাপের বাকি আর দুই মাসেরও কম সময়। আগামী ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে ৩০ মে’র মধ্যে ঘোষণা করতে হবে চূড়ান্ত স্কোয়াড।
সব মিলিয়ে, দ্রুত সময়ের মধ্যে খেলোয়াড়রা পুরোপুরি ফিট হয়ে না ফিরলে শিরোপা ধরে রাখার মিশন কঠিন হয়ে উঠতে পারে আর্জেন্টিনার জন্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!