টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।
টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।   ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

বর্তমানে পাকিস্তান সুপার লিগ-এ খেলছেন ম্যাক্সওয়েল। গতকাল ইসলামাবাদ ইউনাইটেড-এর বিপক্ষে ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ছোট কিন্তু কার্যকর ইনিংসের মাধ্যমেই তিনি স্পর্শ করেন ১১ হাজার রানের মাইলফলক।

ম্যাচটিতে তার দল ৬ উইকেটে জয় পায়। যদিও চলতি আসরে এখনো বড় ইনিংস খেলতে পারেননি ম্যাক্সওয়েল, তবে ধারাবাহিক রান করে পৌঁছে গেছেন এই গুরুত্বপূর্ণ অর্জনে।

সব মিলিয়ে টি–টোয়েন্টিতে ৫০৫ ম্যাচে তার মোট রান এখন ১১ হাজার ৯।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি গড়া তৃতীয় ব্যাটার ম্যাক্সওয়েল। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে ম্যাক্সওয়েলের অবস্থান ১৬ নম্বরে। তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ৪৬৩ ম্যাচে ১৪ হাজারের বেশি রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি অর্ধশতক।