মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গ্যালারির লড়াই শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। ১৭ এপ্রিলের বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল)সন্ধ্যা ৬টা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হচ্ছে টিকিটের মহাযজ্ঞ। ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, ভক্তরা ঘরে বসেই www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে তাদের পছন্দের গ্যালারির আসনটি নিশ্চিত করতে পারবেন।
মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ থেকে শুরু করে সাগরের কোল ঘেঁষে থাকা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-সবখানেই টিকিটের মূল্য রাখা হয়েছে দর্শকদের সামর্থ্যের কথা মাথায় রেখে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যারা আভিজাত্যের সাথে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ড এর টিকিট মিলছে ২,৫০০ টাকায়। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ-এ ১,৫০০ টাকায় বসে খেলা দেখার সুযোগ থাকছে। মধ্যম সারির দর্শকদের জন্য শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড এর টিকিট ৬০০ টাকা এবং আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি রাখা হয়েছে ৪০০ টাকায়। আর মাত্র ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারি তে বসে গর্জে ওঠার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা।
চট্টলার দর্শকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। সাগরিকার গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ প্যাভিলিয়ন এর রোমাঞ্চ নিতে খরচ করতে হবে ২,৫০০ টাকা। এছাড়া চট্টগ্রামের শহীদ শ্রাবণ ও আবু সাঈদ স্ট্যান্ড এর টিকিট ৬০০ টাকা এবং পূর্ব ও পশ্চিম গ্যালারি এর আসনগুলো ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনের এই সন্ধ্যায় টিকিটের সাইটে উপচে পড়া ভিড় থাকতে পারে। তাই পছন্দের স্ট্যান্ডে বসে টাইগারদের সমর্থন দিতে ভক্তদের ঠিক ৬টার আগেই অনলাইনে চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!