বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ আসর থেকে বাদ দেওয়া এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। দীর্ঘ তিন মাস নীরব থাকার পর এই ঘটনাকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
২০২৬ সালের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক কাড়াকাড়ি হয়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই-এর বিশেষ নির্দেশে কেকেআর তাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ ধুমালকে যখন মোস্তাফিজের বাদ পড়া এবং ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, "আমি শুধু বলব এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই। তবে মাঝে মাঝে পরিস্থিতি যেভাবে গড়ায়, সেটা সত্যিই দুঃখজনক।" তিনি আরও যোগ করেন যে, ভারত সরকার সরাসরি ক্রিকেট পরিচালনায় হস্তক্ষেপ করে না, তবে বৃহত্তর স্বার্থে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয়। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে এবং ‘সুবিবেচনার’ জয় হবে।
নিরাপত্তা শঙ্কা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার এই ঘটনাটি কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। এর প্রতিক্রিয়ায়, বাংলাদেশ সরকার দেশটিতে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।
আইপিএলে বাদ পরলে ও মোস্তাফিজ বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। সেখানেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, মাত্র ৪.৮৭ ইকোনমি রেটে বল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএল চেয়ারম্যানের এই মন্তব্য পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে, খেলার মাঠের চেয়ে বাইরের প্রভাবই মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের এই অধ্যায়টি কেড়ে নিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!