প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে ফিরেছে আর্জেন্টিনা। জাম্বিয়া দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি, যিনি দলের মূল শক্তি হিসেবে খেলেছেন।
এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে আজকের ম্যাচে শুরু থেকেই মাঠে নেমে পুরো সময় খেলেন তিনি। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় আর্জেন্টিনার খেলায় ফিরে আসে গতি ও ছন্দ।
লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ চালায় আর্জেন্টিনা। ম্যাচের ৪ মিনিটে মেসির দারুণ পাস থেকে গোল করেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের শেষদিকে নিজেও গোলের দেখা পান মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে বোঝাপড়ায় নিচু শটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ক্রমাগত চাপের মুখে পড়ে ভুল করে বসে জাম্বিয়া। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন ডমিনিক চান্দা।
যোগ করা সময়ে ম্যাচের শেষ গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল দারুণ সক্রিয়, যার কেন্দ্রবিন্দু ছিলেন মেসি।
ম্যাচে একাধিক পরিবর্তনও আনেন স্কালোনি। ৭৪ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে তুলে মাঠে নামানো হয় হুয়ান মুসোকে।
দেশের মাটিতে এটি হতে পারে মেসির শেষ গোল। এর মাধ্যমে ৪০টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া দল নিশ্চিত হয়েছে।
আগামী ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!