আইপিএল ঘিরে সাম্প্রতিক বিতর্কে কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপের মুখে তাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এই ঘটনার জেরে একদিকে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে, অন্যদিকে ঠিক বিপরীত বার্তা দিচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল, পিএসএলের একাধিক দল তাকে দলে নিতে আগ্রহী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।
এতে করে স্পষ্ট ইঙ্গিত মিলছে আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলের দরজা তার জন্য পুরোপুরি খোলা।
এই ইস্যুতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডনপ্রবাসী জনপ্রিয় পাকিস্তানি উপস্থাপক ও কৌতুক অভিনেতা সালমান মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, তবে হোক। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে গর্বিত ও আনন্দিত হবো।
তার এই মন্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মুস্তাফিজের সঙ্গে বিসিসিআই-এর আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। সেখানে নিরাপত্তা ও ক্রীড়ানীতিগত উদ্বেগের কথা উল্লেখ করে জানানো হয়েছে, এসব পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে না। বিসিবির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আইসিসি বিকল্প ভেন্যু ও নতুন সূচি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজকে দলে নিতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নামে কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয়ে তাকে দলে নেয় কেকেআর, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!