বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পাশাপাশি, যদি দল চায় তারা খেলোয়াড় বদল করার অনুমতি পাবে বলেও জানিয়েছে তারা।
শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গোহাটিতে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আমরা কেকেআরকে বলেছি, তারা মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে সরাতে পারে। এছাড়া খেলোয়াড় বদল করার অনুমতিও আমরা দেব।”
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবরের পর মুস্তাফিজের কেকেআরের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ভারতের হিন্দুত্ববাদীরা ২০২৬ আইপিএলে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে।
ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর আগেই বলেছিলেন, “কেকেআরের কর্মকর্তাদের উচিত মুস্তাফিজকে দল থেকে সরানো।” এছাড়া বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশ থেকে সাতজন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কেকেআর একমাত্র মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনে। এটি কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে সর্বোচ্চ দরে বিক্রির রেকর্ড।
এর আগে বিসিসিআই জানিয়েছিল, তারা মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তবে আজ সিদ্ধান্ত হিসেবে বলা হলো, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে হবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!