ঈদুল আজহা
ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।   ছবি: সংগৃহীত

দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এছাড়াও দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অথবা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।