হজ এখন আর শুধু মরুভূমির পথচলা নয়, বরং একটি সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর যাত্রায় পরিণত হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করা-সব ক্ষেত্রেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৬ সালে হজের প্রস্তুতি নিতে যাওয়া হাজিদের জন্য এসব ডিজিটাল সেবা আগে থেকেই জানা থাকলে সফর অনেক সহজ ও নিরাপদ হবে।
১. নুসুক
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। এই অ্যাপের মাধ্যমে শতাধিক সেবা পাওয়া যায়। এতে রওজায়ে রিয়াজুল জান্নাতে প্রবেশের সময়সূচি বুকিং, পবিত্র স্থানগুলোর মানচিত্র, হজের গুরুত্বপূর্ণ দিনগুলোর রিয়েল টাইম নির্দেশনা এবং প্রয়োজনীয় দোয়া ও মাসআলা জানা যায়।
এ ছাড়া নুসুক স্মার্ট কার্ড প্রতিটি নিবন্ধিত হাজির জন্য বাধ্যতামূলক। এতে ব্যক্তিগত তথ্য, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং আবাসনের বিবরণ সংরক্ষিত থাকে। মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রবেশের সময় এই কার্ড স্ক্যান করা হয়। কেউ হারিয়ে গেলে কার্ডের মাধ্যমে তার দলের অবস্থান ও হোটেল শনাক্ত করা সম্ভব হয়।
২. তাওয়াক্কালনা
তাওয়াক্কালনা অ্যাপে হাজিদের ভিসা তথ্য, পাসপোর্টের ডিজিটাল কপি এবং স্বাস্থ্য বিমার তথ্য সংরক্ষিত থাকে। মক্কার বিভিন্ন নিরাপত্তা চেকপয়েন্টে প্রবেশের সময় এই অ্যাপ ব্যবহার করা হয়।
৩. স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থা
মক্কায় হজযাত্রীদের চলাচলের জন্য ইলেকট্রিক স্মার্ট বাস এবং মাসার বিআরটি সিস্টেম চালু রয়েছে। স্টপেজের ডিজিটাল ডিসপ্লেতে পরবর্তী বাসের সময় জানা যায় এবং মোবাইল থেকেই টিকিট কাটা সম্ভব। পাশাপাশি জেদ্দা, মক্কা ও মদিনার মধ্যে যাতায়াতের জন্য হারামাইন হাই-স্পিড রেলওয়ের অ্যাপ ব্যবহার করা হয়।
৪. স্মার্ট ব্রেসলেট ও স্বাস্থ্যসেবা
অনেক দেশ তাদের হাজিদের জন্য কিউআর কোডযুক্ত স্মার্ট ব্রেসলেট সরবরাহ করে। এতে জরুরি যোগাযোগ নম্বর থাকে এবং স্ক্যান করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। কিছু ব্রেসলেটের মাধ্যমে হার্টবিট, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণও করা হয়, যা বয়স্ক হাজিদের জন্য বিশেষভাবে সহায়ক।
এ ছাড়া নুসুক অ্যাপের মাধ্যমে জরুরি সহায়তা বা অ্যাম্বুলেন্স সিগন্যাল পাঠানো যায়। ‘সেহাতিনা’ সার্ভিসের মাধ্যমে ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুবিধাও রয়েছে।
৫. ইন্টারেক্টিভ ম্যাপ ও রোবট
মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে ভিড় ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। স্মার্ট রোবট হাজিদের প্রশ্নের উত্তর দেয়, পথ দেখায় এবং জমজম পানি ও ধর্মীয় বই বিতরণ করে।
এ ছাড়া অফলাইন গুগল ম্যাপ ব্যবহার করে নেটওয়ার্ক ছাড়াই হোটেল বা নির্দিষ্ট গন্তব্য খুঁজে পাওয়া যায়, যা হজের সময় অত্যন্ত সহায়ক।
হজযাত্রার আগে নুসুক ও তাওয়াক্কালনা অ্যাপ ডাউনলোড করে প্রোফাইল সক্রিয় করে নেওয়া উচিত। অফলাইন ম্যাপ আগে থেকেই ডাউনলোড করে রাখা, ভালো মানের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা এবং নুসুক স্মার্ট কার্ড সহজে বহনযোগ্য স্থানে রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্থানীয় টেলিকম অপারেটরদের হজ সিম ব্যবহার করলে ডেটা ও নেভিগেশন সুবিধা পাওয়া যায়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!