পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কবি, লেখক ও একসময়ের সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল।
দীর্ঘ অভিজ্ঞতা, বহুমাত্রিক প্রতিভা এবং সমাজসচেতন দৃষ্টিভঙ্গির কারণে তার এই যোগদানকে সংশ্লিষ্ট মহল গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে। একজন সাহিত্যিক ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে তার উপস্থিতি প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতিসঞ্চার করবে বলে আশা করছেন তারা।
বাংলা সাহিত্যে বিল্লাল বিন কাশেম একটি সুপরিচিত নাম। কবিতা, প্রবন্ধ ও উপন্যাস- সব ক্ষেত্রেই তিনি নিজস্ব স্বতন্ত্র শৈলীতে পাঠকের মন জয় করেছেন। তার লেখায় সমাজের বাস্তবতা, মানুষের আবেগ, প্রেম-বিরহ, দেশপ্রেম এবং সময়ের সংকট গভীরভাবে প্রতিফলিত হয়।
২০০২ সালে সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তার কর্মজীবনের সূচনা। এরপর দীর্ঘ সময় তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং ইলেকট্রনিক গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
২০১২ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। এই প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তার চিন্তা ও লেখালেখিতে নতুন মাত্রা যোগ করেছে।
জনসংযোগ প্রধান হিসেবে তার দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরা, ধর্মীয় ও সামাজিক কর্মসূচির প্রচার, এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখা। এছাড়াও তিনি আইসিটি, প্রকাশনা এবং বিভিন্ন জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিজীবনে বিল্লাল বিন কাশেম একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি মেঝ। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম এবং মাতা মিসেস গুলশান আরা বেগম- দুজনই প্রয়াত।
তার বড় ভাই মোহাম্মদ বিন কাশেম জুয়েল একজন বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি একটি সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কর্মরত আছেন। ছোট ভাই ইলিয়াস বিন কাশেম রাসেল একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বে রয়েছেন। ছোট বোন ফারহানা আফরোজ একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তার কন্যা ফারিহা জাহিন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!