মাহফুজ আলমের সংগঠন অলটারনেটিভস এর সংগঠক মায়েদা তানহা বিদূষী
মাহফুজ আলমের সংগঠন অলটারনেটিভস এর সংগঠক মায়েদা তানহা বিদূষী।   ছবি: সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি পুলিশ চেকপোস্টে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সংগঠন অলটারনেটিভস এর সংগঠক মায়েদা তানহা বিদূষী পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

২৪ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির শুরুতে এক সাংবাদিককে বলতে শোনা যায়, গুলশানের চেকপোস্টে ড্রিংকস করা অবস্থায় একজন ছেলে ও একজন মেয়েকে পুলিশ তল্লাশির জন্য থামিয়েছে। এরপর ঘটনাস্থলে মায়েদা তানহা বিদূষীকে পুলিশের সঙ্গে কথা বলতে এবং মোবাইল ফোনে পুলিশ সদস্যদের ভিডিও করতে দেখা যায়।

একই ড্রেস পরিহিত মায়েদা তানহা বিদূষীর একটি ছবি সংগঠনটির ফটোকার্ডেও ব্যবহার করতে দেখা গেছে।

এসময় বিদূষী বলতে থাকেন, "খা*কির ছেলেরা। তুমি পলিটিক্যাল পার্টির মেম্বারদের সাথে এসব আচরণ করো, ফাইজলামি োদাও? আই এম আ মেম্বার অব আ পলিটিক্যাল পার্টি। মনে করছো আমি লুথা জনগন?"

একটা কাগজ তুলে ধরে তাকে বলতে শোনা যায়, "আমার পারমিট আছে, এবার কী বলতে চান?"

VOD বাংলার সাংবাদিককে গালি দিয়ে বলেন, "হু দ্যা ফা*ার ইউ? দুই বছর কোন াল ফালাইতে পারোনাই, এহন আসছো তামশা করতে?"

পুলিশকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, "আই এম আ মেম্বার অব আ পলিটিক্যাল পার্টি। সো আপনার জিনিসটা আমি রেকর্ড করে রাখতেছি। আপনি যা করতেছেন।"

পুলিশ সদস্য জিজ্ঞেস করেন, "আমি কী করতেছি?"

জবাবে বিদূষী বলেন, "আমার পারমিট থাকা স্বত্তেও আপনি যে আমার সাথে এটা করতেছেন, আমি রেকর্ড করে রাখতেছি এবং এটা ফেসবুক লাইভ যাচ্ছে।" 

পুলিশ সদস্য আবার বলেন, "আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছি, আমি তো আপনাকে আটকাচ্ছি না।" 

বিদূষী পাল্টা বলেন, "আপনি আমার গাড়ি থামাইছেন কেন? আপনি কি টাকা চান? আমার পারমিট আছে, এবার কী বলতে চান? আপনি আমার গাড়ি আটকাইছেন কেন?"

পুলিশ সদস্য তখন বলেন, "নো, আপনাকে কি টাকার কথা বলা হইছে? আপনাকে জিজ্ঞাসাবাদ করা হইছে। আমরা চেকপোস্টে গাড়ি আটকাবই"

এসময় বিদূষী উপস্থিত সাংবাদিক ও পুলিশ সদস্যদের গালাগালি করতে থাকেন।

এব্যাপারে মায়েদা তানহা বিদূষীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ভিডিওতে যাকে দেখা গেছে সেটা আমি না।