ভারতে যাওয়ার সময় বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা আটক
ভারতে যাওয়ার সময় বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা আটক।   সংগৃহীত ছবি

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে টাঙ্গাইলের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‘স্টপ লিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

ওসি সাইফুর রহমান বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার নামে মির্জাপুর থানায় একটা রাজনৈতিক মামলা রয়েছে মর্মে জানা যায়।