যুবশক্তি নেতা অয়নকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
জাতীয় যুবশক্তি নেতা অয়ন রহমান খান।   ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় জাতীয় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরেরর জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার শয্যাপাশে অবস্থানরত অয়ন রহমান খানকে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়দানকারী ব্যক্তিরা। অয়নের বোন জেরিন আঁখি এমন তথ্য জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি-ছাত্রদল-যুবদলের হামলার পর ছাত্রদলের নেতারা এনসিপির ২২ জনের নামে মামলা করে। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বলেন, মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই সরকার পুরোনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই আচরণ করছে।