ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় এক যুবককে অস্ত্র বের করে গুলি কারার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। তখন চারপাশ থেকে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২২ মে) ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এর পরপরই সেখানে চরম উত্তেজনা ও হট্টগোল শুরু হয়।
সোসাল মিডিয়ায় এক ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক যুবক পকেট থেকে অস্ত্রসদৃশ বস্তু বের করেন। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে আরেক যুবক তার হাত চেপে ধরে তাকে বিরত রাখেন।
ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর চারপাশের লোকজন আতঙ্কিত হয়ে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করতে থাকেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে এ হামলার সুনির্দিষ্ট কারণ বা অস্ত্রধারী যুবকের পরিচয় জানা যায়নি।
হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে।
প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’
হামলাকারীরা মোবাইল ফোন , ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!