রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস 
রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ।   ছবি: আরটিএনএন

শিশু রামিসাকে পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে ও সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২১ মে) উত্তরা আজমপুরে ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি। 

তিনি বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোন মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নিবো।

এসম বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিস দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি ও ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ।