চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকরসহ ফ্যাসিবাদীদের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যাপকতর সংস্কারের দাবিতে ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বুধবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক খোমেনী ইহসানএই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হলেও রাষ্ট্রের মৌলিক কাঠামো ও শাসনব্যবস্থায় এখনো কার্যকর কোনো পরিবর্তন আসেনি। বরং পূর্ববর্তী দমনমূলক ব্যবস্থাকেই নতুন মুখের মাধ্যমে টিকিয়ে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার উভয়ই পুরনো সাংবিধানিক কাঠামো অক্ষুন্ন রেখে ক্ষমতার হস্তান্তর সম্পন্ন করেছে। এর ফলে দেশে পুনরায় কর্তৃত্ববাদী ও দানবীয় শাসন ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতে হলে কেবল সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো ও সংবিধানের মৌলিক পুনর্গঠন প্রয়োজন। এজন্য জনগণের অংশগ্রহণে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ১১ দফার অন্যতম দাবিগুলো হলো ফ্যাসিবাদীদের বিচার ও ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ, নতুন সংবিধান প্রণয়ন, বিদ্যমান ঔপনিবেশিক আইন বাতিল, সামরিক বাহিনীর আধুনিকায়ন ও কলেবর বৃদ্ধি, ভারত ও অন্য বিদেশী রাষ্ট্রের সঙ্গে করা অসম চুক্তি বাতিল, অর্থনৈতিক সংস্কার, তরুণদের উন্নয়ন, শিক্ষা সংস্কার, দুর্নীতি-চাঁদাবাজি-ধর্ষণের বিচার, নারী ও শিশুসহ নাগরিকদের কল্যাণ।
১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন থেকে আগামী ৪০ দিনের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে জনমত গঠন করা হবে। পরবর্তীতে দেশব্যাপী রাজপথে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান খোমেনী ইহসান ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, প্রধান সংগঠক মোঃ শাকিল আহমেদ, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!