জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘব এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
রবিবার (১৭ মে) মালয়েশিয়া সফররত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশটির রাজধানী কুয়ালালামপুর সংলগ্ন সেমেনিয়াহ এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
সভায় শুরুতেই মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের মৌলিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুরের (ইএসকেএল) পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বাংলাদেশ বিমানবন্দরে হয়রানি এবং অন্যান্য নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন।
এসময় মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ বলেন, প্রবাস জীবনে আল্লাহর দাসত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালাল রুজির অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যে বিষয় হারাম, মালয়েশিয়াতেও তা হারাম। তাই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রবাসীদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন, প্রবাসী নেতা মাহবুবুর রহমান ও আবুল হাসান জারজিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!