জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হলে পদটি শূন্য হয়।
সোমবার (১৮ মে) দুপুরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বার্তায় সাদিয়া ফারজানা দিনাকে এ দায়িত্ব প্রদানের তথ্য জানানো হয়।
সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ছিলেন। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন দিনা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!