জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে গান, মিষ্টিমুখ ও হারিকেন মিছিল কর্মসূচি পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় জাতীয় জাদুঘর গেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জমিদারি প্রথা উচ্ছেদ ছিল বাংলার কৃষক সমাজের দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয়। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শোষণের রূপ বদলালেও তার চরিত্র বদলায়নি। তিনি বলেন, “জমিদারি প্রথার আধুনিক সংস্করণ ‘চাঁদাবাজির রাজনীতি’ উচ্ছেদ করতে হবে।”
অন্যান্য বক্তারা বলেন, আজও কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রয়েছে। সেই বাস্তবতায় জমিদারি উচ্ছেদের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা হারিকেন হাতে মিছিলে অংশ নেন এবং পরে উপস্থিত সবার মাঝে মুড়ি, বাতাসা ও জিলাপি বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্লোগানে কৃষকের অধিকার, সামাজিক ন্যায়বিচার, বিদেশি আগ্রাসন বিরোধী, দুর্নীতিবিরোধী রাজনীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।
জেডিপির নেতারা বলেন, বাংলার আপামর কৃষক শ্রেণীর মুক্তির ঐতিহাসিক এই দিন কেবল অতীত স্মরণের বিষয় নয়; বরং বর্তমান সময়েও শোষণ, দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা। তারা জনগণের অধিকারভিত্তিক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!