ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহারের মাধ্যমে ভারত বাংলাদেশের অস্তিত্বের জন্য বড় সংকট তৈরি করেছে।
শনিবার (১৬ মে) ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল কাদের বলেন, “ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। এটি দেশের নদীনির্ভর অর্থনীতি, পরিবেশ ও কোটি মানুষের জীবিকাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “ভারতের একতরফাভাবে নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ও ঊষর ভূমিতে পরিণত হওয়ার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে।”
রাজধানীর পুরানা পল্টনের সিগাল কনফারেন্স হলে ১৬ মে অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল এবং কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।
কাউন্সিলে দারসে কোরআন, বিভিন্ন শাখার প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা, কেন্দ্রীয় প্রতিবেদন উপস্থাপন, কাউন্সিলরদের উন্মুক্ত মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার এবং দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা কাওসার আহমদ সুহাইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি মো. মহিউদ্দিন জামিল, সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ ও মো. জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকি, সহসাংগঠনিক সম্পাদক আহমদ শাহিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইমরান আসাদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবু বকর সিদ্দিক আহাদ ও মো. এহসানুল হাদী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!