শোষণমুক্ত, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জামায়াতে ইসলামী। ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দলটি ৪ দফা কর্মসূচির মাধ্যমে সমাজ সংস্কার ও সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দরিদ্র ও অসচ্ছলদের কল্যাণমুখী উদ্যোগ।
শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী সকল কার্যক্রম দলমত, ধর্মবর্ণ বা জাতি নির্বিশেষে পরিচালনা করে থাকে। ইসলাম শিক্ষা দেয় প্রতিটি মানুষ সমান অধিকারভোগী এবং সমাজ পরিচালনা করা উচিত আল্লাহ প্রদত্ত বিধানের ভিত্তিতে।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা খুঁজছে। মানুষের তৈরি মতবাদে কোনো সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী সমাজব্যবস্থা বাস্তবায়ন করলে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।
তিনি আরও বলেন, ঢাকা-৪ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রশাসনের সহায়তায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া এলাকার উন্নয়নে প্রত্যেক বাসিন্দার দায়িত্ব থাকা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান, থানা সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।
এদিন পরে যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে শ্যামপুর দক্ষিণ থানা আমীর নওশেদ আলম ফারুক সভাপতিত্ব করেন এবং থানা সেক্রেটারি মতিউর রহমান খান চপল পরিচালনা করেন। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!