বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।   ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেছেন।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন দলটির সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

মালয়েশিয়ায় তিনি আগামী ১৫ মে ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’-এ আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্মেলনের বিষয় হলো “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ”।

সফর শেষে আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।