শুক্রবার রংপুর সফরে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৩ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনি জানান, শুক্রবার (১৫ মে) রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত স্থানীয় রংপুর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। পরে তিনি রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য, জেলা ও মহানগরী আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর তিনি ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।
এ সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!