এনসিপি সমর্থিত এনটিএলএর মতবিনিময় সভা অনুষ্ঠিত
এনসিপি সমর্থিত এনটিএলএর মতবিনিময় সভা অনুষ্ঠিত।   ছবি: আরটিএনএন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্সের (এনটিএলএ) উদ্যোগে দেশব্যাপী সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের এনসিপি কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এনসিপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম-মুখ্য সংগঠক মো. আবু সায়েদ লিয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্সের (এনটিএলএ) আহ্বায়ক অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা, সদস্য সচিব মো. লুৎফুল কবিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্স এককভাবে ‘লাল-সবুজ প্যানেল’-এ নির্বাচন করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আয়কর আইনজীবীদের মর্যাদা ও পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সরকারের আয়কর ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।