ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার চলমান পানি সংকট নিরসনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (১১ মে) রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় ভুক্তভোগী এলাকাবাসী ও বিভিন্ন বাড়িমালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় কাজের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি কোনো স্বার্থান্বেষী মহল কৃত্রিমভাবে এই সংকট তৈরি করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এসময় ডা. শফিকুর রহমান এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন।
তিনি আরও জানান, পানি সংকট নিরসনের বিষয়ে তিনি ইতোমধ্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রীও সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোবারক হোসাইন, মো. সেলিম উদ্দিন, আব্দুর রহমান মুসা এবং ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!