ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা।
রবিবার (১০ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জালালুদ্দীন আহমদ বলেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদরাসায় হামলা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের নাগরিক অধিকার হরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা। তিনি দাবি করেন, বাংলাদেশের আলেম-উলামারা অতীতে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি সরকারের প্রতি ভারতের ঘটনাবলীতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে এবং দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মাহবুবুল হক, মাওলানা শরাফত হোসাইন কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!