দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গাজীপুরে পিটিয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ একাধিক সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী হত্যা, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যা, খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, শেরপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা এবং রাঙ্গামাটিতে গুলিতে নাগরিক নিহতের মতো ঘটনাগুলো অত্যন্ত হৃদয়বিদারক ও মানবতাবিরোধী।
তিনি আরও বলেন, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও উদ্বেগজনক। পাশাপাশি পাবনার চাটমোহরে চুরির অপবাদে নির্যাতনের পর এক কিশোরীর আত্মহত্যার ঘটনাও সমাজে গভীর শঙ্কা তৈরি করেছে।
এডভোকেট জুবায়ের বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”
তিনি দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশির পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি সব হত্যাকাণ্ড, ধর্ষণ ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
শেষে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!