জাতীয় ছাত্রসভার কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির কলেবর বাড়ল
জাতীয় ছাত্রসভার কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির কলেবর বাড়ল।   দলটির লোগো

মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিক শিক্ষা বিস্তার, কর্মমুখী ও গবেষণানির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের কল্যাণ, সর্বোপরি ছাত্র-জনতার সংহতির মাধ্যমে সমাজ-রাষ্ট্রের গুণগত রূপান্তরের লক্ষ্যে গঠিত ছাত্র সংগঠন 'জাতীয় ছাত্রসভা – National Students Assembly' রবিবার (৯ মে) তার প্রস্তুতি কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করেছে। 

জাতীয় ছাত্রসভার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের ছাত্ররাজনীতি দলীয় লেজুড়বৃত্তি, সন্ত্রাস, দখলদারিত্ব ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতার শিকার হয়ে আছে। ক্যাম্পাসগুলোতে স্বাধীন চিন্তা, গবেষণা ও সংলাপের পরিবেশ ক্রমেই সঙ্কুচিত হয়ে পড়েছে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে— বাংলাদেশের শিক্ষার্থীরা একটি নতুন রাজনৈতিক ভাষা, নতুন শিক্ষা-চিন্তা এবং নতুন সাংগঠনিক সংস্কৃতির জন্য প্রস্তুত। সেই আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই 'জাতীয় ছাত্রসভা – National Students Assembly' এর যাত্রা।

বর্ধিত এই প্রস্তুতি কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শিক্ষক-জনতার সংহতি গড়ে তুলে সাংগঠনিক কাঠামো এগিয়ে নেবেন।

বর্ধিত প্রস্তুতি কমিটির সংগঠকদের তালিকা (বর্ণানুক্রমে):

১.নূরে আবরার রাজিন
২.মো. ইলিয়াছ রেজা
৩.মো:সাদ্দাম
৪.ফরহাদুল ইসলাম মোহন
৫.রাজন গুপ্ত
৬.সাকিব উল্ল্যাহ